জেড নিউজ ডেস্ক :
আজ ১৩ মে।
১৬৩৭ সালের আজকের দিনটি আধুনিক খাবার টেবিলের শিষ্টাচারের ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ।
প্রচলিত আছে, এই দিনে কার্ডিনাল রিচেলিউ প্রথমবারের মতো বিশ্ববাসীকে ‘টেবিল নাইফ’ বা খাবার ছুরির সঙ্গে পরিচয় করিয়ে দেন। নিজের নিরাপত্তা ও অতিথিদের অসংযত আচরণ রোধ করার জন্য তিনি ছুরির ধারালো মাথা ঘষিয়ে গোল করে দেয়ার নির্দেশ দিয়েছিলেন, যা আজকের আধুনিক ডাইনিং টেবিলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।



