জেড নিউজ, ঢাকা:
ওজন কমাতে কমবেশি সবারই চেষ্টা থাকে। কেউ কঠোর ব্যায়াম করেন, কেউ বা জীবনযাত্রায় নানা পরিবর্তন আনেন। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই, ঘুমিয়েও শরীরের মেদ ঝরানো সম্ভব। গবেষণায় দেখা গেছে, ঘুম শুধু শরীর চাঙ্গা করতেই বা মস্তিষ্ক সতেজ করতেই কার্যকরী হয় না, বরং অতিরিক্ত মেদও ঝড়িয়ে ফেলে। ওজন কমাতে বা মেদ ঝরাতে ঘুম কীভাবে উপকারী হয় তা জানানো হয়েছে এক প্রতিবেদনে।
অল্প ঘুম নাকি বেশি ঘুম
গবেষণা বলছে, ৬ থেকে ৭ ঘণ্টার কম ঘুমালে ওজন বেড়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, ৩ লাখ মানুষের মধ্যে ৪১ শতাংশের মধ্যে ওবেসিটির ঝুঁকি রয়েছে যারা ৭ ঘণ্টার কম ঘুমান। যারা প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমান তাদের কাছে ওবেসিটির জন্য ঘুম কোনও সমস্যাই নয়। এজন্য মেদ ঝরাতে প্রতিদিন অন্তত ৬ থেকে ৭ ঘণ্টার বেশি ঘুম প্রয়োজন।
ক্যালোরি
বেশিক্ষণ ধরে ঘুমালে ক্যালোরি ইনটেক সহজে কমতে থাকে। তবে ঘুম না এলেই কিছু খেতে মন চায়। বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারের খেতে খুবই ইচ্ছা করে। এর ফলে শরীরে বাড়তি মেদ জন্ম নিতে থাকে। কম ঘুমের কারণে শরীরে ক্ষুধার হরমোন প্রভাবিত হতে থাকে।
ভালো ঘুমের উপকারিতা
ঘুম ভালো হলে সকালে যেকোনও ব্যায়াম বা কসরত করার শক্তি আনে। এর পাশাপাশি খিদের ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। অনেক সময় জেগে থাকলে অনেকে বেশি রাতে অনেক ক্যালরিযুক্ত খাবার খেয়ে ফেলেন। এতে শরীরের ক্ষতিই হয়।
তাড়াতাড়ি ঘুমান
বহু গবেষণা বলছে, যদি রাতে তাড়াতাড়ি খাবার খেয়ে কিছুক্ষণ হেঁটে ঘুমানো যায় তাহলে তা মেদ ঝরানোর ক্ষেত্রে সুফল দেবে। যদি গভীর রাত পর্যন্ত জেগে থাকার প্রবণতা থাকে, তাহলে ঘন ঘন ক্ষুধা পেতে পারে। বারবার খেলে ওজন বাড়ার প্রবণতা দেখা দেয়।
রাতের খাবার
মেদ ঝরাতে গেলে ঘুমাতে যাওয়ার অন্তত দু’ঘণ্টা আগে রাতের খাবার সেরে নিন৷ পাশাপাশি, রাতের খাবারটাও হালকা রাখুন। তাহলে শরীরে সরাসরি ফ্যাট জমতে পারবে না।



