১২/০৫/২০২৬, ২১:৫০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    যে কারণে ‘প্রিন্স’এর সনদ স্থগিত হলো

    জেড নিউজ ডেস্ক :

     গত ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেন পরিচালক আবু হায়াত মাহমুদ। গত ১৬ই মার্চ কর্তন সাপেক্ষে সিনেমাটিকে ‘অ্যাডাল্ট’ সনদ দিয়েছিল সার্টিফিকেশন বোর্ড। তবে ৬ই মে সিনেমাটির সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে।

    সার্টিফিকেশন বোর্ড বলছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না। সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটির ছাড়পত্র দেয়ার সময় কিছু দৃশ্য কর্তনের নির্দেশ দেয়া হয়েছিল। মূলত মরুভূমিতে রামদা দিয়ে নির্বিচারে মানুষকে কুপিয়ে হত্যার দৃশ্য বাদ দেয়া হয়েছিল। পাশাপাশি বাদ দেয়া হয় চাপাতি দিয়ে একজনের হাত ও গলা কাটার দৃশ্য। এসব দৃশ্য বাদ দেয়ার অঙ্গীকার করে সার্টিফিকেশন সনদ নেন প্রযোজক। কিন্তু দৃশ্যগুলো জুড়েই সিনেমা প্রদর্শন করা হয়। পাশাপাশি সার্টিফিকেশনবিহীন নতুন দৃশ্যও জুড়ে দেয়া হয়। এর মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-২০২৩ লঙ্ঘন করা হয়েছে। পরে ‘প্রিন্স’ সিনেমার প্রযোজক শিরিন সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। মো. মঈনউদ্দীন জানান, তবে প্রযোজক যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি। ফলে সার্টিফিকেশন সনদ স্থগিত করা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়