spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

গাইবান্ধার পলাশবাড়ীর মূর্তিকাণ্ডে আলোচিত হরিদাস গ্রেপ্তার

জেড নিউজ, ঢাকা:

গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্র তরনী দাসকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সকার ১০টার দিকে বিষয়টি বাসস’কে নিশ্চিত করছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান।

এরআগে গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সিআইডি’র একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ঢাকা থেকে আসা সিআইডির বিশেষ দলটি রোববার রাতে অভিযান চালিয়ে হরিদাসকে নিজেদের হেফাজতে নেয়। ঢাকার উত্তরার পশ্চিশ থানায় তার বিরুদ্ধে একটি মানিলন্ডারিং মামলা রয়েছে। সেই মামলায় পলাশবাড়ী পুলিশের সহযোগিতায় রাতেই তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায় সিআইডি পুলিশ। হরিদাস চন্দ্র তরনী দাস এলাকায় দীর্ঘ দিন ধরে নানা কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন। ধর্মকে পুুঁজি করে প্রতিনিয়ত তিনি প্রতারণা করে আসছেন।

এরআগেও ২০২২ সালে ৮ নভেম্বর বিভিন্ন অফিসার, মন্ত্রীর ভুয়া পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাত মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হন।

সেই মামলা থেকে জামিন নিয়ে তিনি পালিয়ে বেড়ান। ‘২৪ এর গণঅভ্যুত্থানের পর দেশে ফিরে মূর্তি ও ধর্মের নামে নানা ধরনের প্রতারনা শুরু করেন। এর আগে তিনি ধর্ম পরিবর্তন করে তাওহীদ ইসলাম নাম রাখেন। সেই সময় সুমি ইসলাম নামে একজনকে বিয়ে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়