spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের আলামত মেলেনি, অবরোধ প্রত্যাহার

জেড নিউজ, ঢাকা:

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ ওঠা স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি। সাত দিন পর ডাক্তারি প্রতিবেদন জমা দিয়েছে মেডিকেল বোর্ড। আলামত পরীক্ষার ১০টি সূচকের সব কটিতে স্বাভাবিক লেখা রয়েছে। মেডিকেল বোর্ডের প্রতিবেদন মঙ্গলবার রাতে সিভিল সার্জন ছাবের আহম্মেদের কাছে জমা দেয়া হয়েছে।

এদিকে, প্রশাসনের আশ্বাসে মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর বা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল।

ধর্ষণের আলামত পরীক্ষায় চিকিৎসক দলের নেতৃত্ব দেয়া খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক জয়া চাকমা বলেন, ‘সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা তারা করেছেন। কিন্তু ধর্ষণের আলামত পাননি।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল জানান, মেডিকেল বোর্ডের প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে– সেই ছাত্রী ধর্ষিত হয়নি। অথচ মিথ্যা অভিযোগ তুলে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে পার্বত্যাঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। এখন তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত কয়েক দিন ধরে বিক্ষোভ ও উত্তেজনা চলছিলো খাগড়াছড়িতে। এ ঘটনায় গত রোববার গুইমারা উপজেলায় গুলিতে তিনজন মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়