spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

এবার মরক্কোতে জেন-জির ঢেউ, নেতা ছাড়াই চলছে বিক্ষোভ

জেড নিউজ, ডেস্ক:
মরক্কোতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। গত শনিবার থেকে অন্তত ১১টি শহরে হাজার হাজার তরুণ-তরুণী রাস্তায় নেমে এসেছে। আন্দোলনের ডাক দিয়েছে অজ্ঞাতপরিচয় এক যুব সমাজভিত্তিক সংগঠন ‘জেন-জি ২১২’।

শনিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে জনসমাবেশ ঠেকাতে পুলিশ টানা অভিযান চালাচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শুধু রাবাতেই এখন পর্যন্ত ৬০ জনকে আটক করা হয়েছে। তবে কাসাব্লাঙ্কা, আগাদির, ওজদা ও মেকনেসসহ অন্যান্য শহর থেকেও গ্রেফতারের খবর পাওয়া যায়।

আলোচনার মাধ্যমে দাবি পূরণের আশ্বাস বা সমঝোতার ঘোষণা দিয়েও জেন-জিদের শান্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার।

বিক্ষোভকারীরা রাস্তায় নেমে স্লোগান দেন-‘জনগণের চাই স্বাস্থ্য, শিক্ষা ও জবাবদিহিতা।’ একটি সরকারি হাসপাতালে আটজন গর্ভবতী নারীর মৃত্যুর খবরে জনমনে এই ক্ষোভ সৃষ্টি হয়েছে।বিক্ষোভকারীদের বেশিরভাগই জেনারেশন জেড বা জেন জির সদস্য। এই প্রজন্মই মরক্কোর সবচেয়ে বড় জনগোষ্ঠী।

তাদের দাবি, সরকারের অগ্রাধিকার ভুল এবং জনসেবার মান খারাপ। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের ডাক দেওয়া হয়। পরে এটি সারা দেশে ছড়িয়ে পড়ে। এখন তারা কাঠামোগত সংস্কার দাবি করছে।
‘জেন জি ২১২’ (মরক্কোর কান্ট্রি কোড ২১২) এবং ‘মরোক্কা ইয়ুথ ভয়েস’ নামের কয়েকটি গ্রুপ মাত্র কয়েক সপ্তাহ আগে গড়ে উঠেছে। তারা শান্তিপূর্ণ ও সভ্য বিক্ষোভের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে অনেকে আরও তীব্র দাবি তুলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়