জেড নিউজ, ঢাকা:
চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরে আগস্টের ২২ দিন পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০ থেকে ২২ আগস্ট-এই তিন দিনে দেশে এসেছে ১১ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫০০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরে একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।




