spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে  ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

জেড নিউজ ডেস্ক : 

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ২১ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৬ অক্টোবর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি মহাপরিচালকে পাঠানো এ-সংক্রান্ত এক চিঠির অনুলিপি চিঠি ইসিতেও পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের ০৩-ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পূর্বনির্ধারিত ১২ প্লাটুনের সঙ্গে অতিরিক্ত ৯ প্লাটুনসহ মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ উপনির্বাচনের প্রার্থীরা হলেন- মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়