spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

নোরা ফাতেহির বিরুদ্ধে ৪ কোটি টাকার মামলা করল বিমান সংস্থা

জেড নিউজ , ডেস্ক :

সোশ্যাল মিডিয়ায় উড়োজাহাজ নিয়ে বিতর্কিত মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন নোরা ফাতেহি। ডুন এভিয়েশন নামের একটি চার্টার্ড বিমান সংস্থাকে নিয়ে অসম্মানজনক বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ৩০ মিলিয়ন দিরহাম (৪ কোটি টাকারও বেশি) ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছিল গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে উঠার সময় নোরা ফাতেহি কিছু ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও তার প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। সেখানে তিনি বিমানটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন।

বিমান সংস্থাটির দাবি, নোরা ফাতেহির এই দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন মন্তব্যের কারণে বাজারে তাদের বাণিজ্যিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায়িক ক্ষতি হয়েছে। সংস্থাটি জানায়, বিমানটি তার শ্রেণির একটি মানসম্মত উড়োজাহাজ। এই ঘটনার কারণে এপ্রিলে গান্ধীনগরের একটি আদালতে মামলাটি করা হয়, যার শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো হিট গানের মাধ্যমে জনপ্রিয় পাওয়া নোরা ফাতেহি সম্প্রতি ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের অশালীন কথার কারণেও সমালোচনার মুখে পড়েছিলেন।

যদিও পরে ভাষা বুঝতে না পারার ব্যাখ্যা দিয়ে সেই বিতর্ক মেটানোর চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়