spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা

জেড নিউজ , ডেস্ক :

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে বাঁধন জানান, তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ভিডি ক্লিপও প্রকাশ করেছেন বাঁধন, ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে তার ওপর হামলা চালাতে দেখা যাচ্ছে।

স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন বলে দাবি বাঁধনের। তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল বলে জানান তিনি।

বাঁধনের দাবি, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। এ সময় তাকে গালাগালও করা হয় বলে জানান তিনি। হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালায় বলেও অভিযোগ করেন বাঁধন।

ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ‘আমি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছি, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। আমি তার সঙ্গে জুলাই আন্দোলনের পরেও কাজ করছি। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল। আপনারা এভাবে নিজেদের ফেরাতে পারবেন না।’

বাঁধন বলেন, আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’

সজীব ওয়াজেদ জয়কে বিষয়টি জানানোর অনুরোধ জানিয়ে বাঁধন বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন, আশা করি আপনারা তার কাছে বিষয়টি পৌঁছে দেবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়