spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আজ বৃষ্টি কোথায় হবে জানা গেল আবহাওয়ার পূর্বাভাসে

জেড নিউজ, ঢাকা:

ভাদ্রের শুরুতে বৃষ্টির দাপট রইলেও কয়েক দিন ধরে সেটি কিছুটা কমে এসেছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে আজ সোমবার দেশের আটটি বিভাগে কম-বেশি বৃষ্টি হতে পারে।

গতকাল রোববার সন্ধ্যায় আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজধানী ঢাকায় আজ সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। বেলা ১টার মধ্যে আজ ঢাকা ও আশপাশের অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪২ মিনিটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়