spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের ঊর্ধ্বগতি

জেড নিউজ, ঢাকা:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বেড়েছে। এর প্রভাবে বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) শুরুর দিকের লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮৭ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৫২ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ০২ ডলারে পৌঁছায়।

এর আগের কার্যদিবসে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই ৪ ডলারের বেশি বেড়েছিল। ওই দিনের দরবৃদ্ধি ছিল ব্রেন্টের জন্য ২৪ জুলাইয়ের পর এবং ডব্লিউটিআইয়ের জন্য ২৩ জুলাইয়ের পর সবচেয়ে বড় একদিনের উত্থান। বাজার বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ায় তেলের বাজারে ঝুঁকির প্রভাব আরও জোরালো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়