spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

নিখোঁজের ১৪ ঘণ্টা পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ

জেড নিউজ, ঢাকা:

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। মৃতরা হলো—উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী গ্রামের হযরত আলীর ছেলে রোহান (৭) ও একই গ্রামের এবাদুল ইসলামের ছেলে ইসমাইল (৬)।

মৃত শিশুদের স্বজন ও স্থানীয়রা জানান, রবিবার দুপুর ১২টার দিকে ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। রাত আড়াইটার দিকে গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর আইনি প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়