জেড নিউজ, ঢাকা:
ভোটের শুরু থেকে এক ঘণ্টার অধিক সময় ধরে সংসদ কক্ষে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তার পাশের আসনে ছিলেন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ও প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
প্রধানমন্ত্রী নিজের আসনে যখন বসেছিলেন তখন সংসদ সদস্যরা তার সামনে দাঁড়িয়ে ছিলেন। প্রধানমন্ত্রী হাসিমুখে সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী বিকেল ৩টা ১৩ মিনিটে সংসদ কক্ষ ছেড়ে নিজের কার্যালয়ে যান। সেখান থেকে চলে যাওয়ার সময় তিনি দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নেন।
বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাদ্দৌলা, সহকারী প্রেসসচিব এ কে এম নাজমুল হক প্রমুখ কর্মকর্তারা সাংবাদিক গ্যালারিতে এসে ভোটগ্রহণ প্রক্রিয়া অবলোকন এবং সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।





