spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

জেড নিউজ, ঢাকা:

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ঐতিহাসিক এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

৩৫ বছর পর প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হচ্ছে। জাতীয় সংসদের সংসদকক্ষে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বক্তব্য দেন । ভোট দেয়ার নিয়ম বলে দেন।

নির্বাচনে ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।

প্রার্থী হিসেবে লড়ছেন ক্ষমতাসীন বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত সংসদ সদস্যের সংখ্যাগত কারণে। দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ করতে হচ্ছে।
নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়