spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

জেড নিউজ ডেস্ক:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭১৫ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও হাম শনাক্ত হয়নি।

গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ৭৬ জন।

গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়