spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

জেড নিউজ, ঢাকা:

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে কমেছে দুই হাজার ১৫৮ টাকা। এখন থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। অপরদিকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দামও কমেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায় বিক্রি হয়। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ২৬ হাজার ১৬৫ টাকায় বেচাকেনা হয়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৯৪ হাজার ২০৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৮ হাজার ৬৩০ টাকায় বিক্রি হয়।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়