spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

অপেক্ষায় পূজা চেরি

জেড নিউজ , ডেস্ক :

গত মাসেই গুঞ্জন চাউর হয় এক মার্কিন প্রবাসীর সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে চিত্রনায়িকা পূজা চেরির। যদিও এ বিষয়ে নায়িকা এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। বিষয়টি নিয়ে চুপচাপ রয়েছেন তিনি। যদিও তার আগে একটি সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত করেছিলেন পারিবারিকভাবে তার বাগদান সম্পন্ন হবে। তবে বিয়ে হলে সেটা সবাইকে জানিয়েই করতে চান তিনি। এদিকে পূজা অভিনীত সবশেষ সিনেমা ছিল ‘দম’। চলতি বছরের রোজার ঈদে এটি মুক্তি পায়

রেদোয়ান রনি পরিচালিত এ ছবিটিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এদিকে কোরবানির ঈদে তার আরেক সিনেমা ‘নাকফুলের কাব্য’ মুক্তির কথা থাকলেও সেটি শেষ পর্যন্ত বাতিল হয়। অলক হাসান পরিচালিত এ ছবিতে তিনি অভিনয় করেছেন আদর আজাদের বিপরীতে। গ্রামীণ পটভূমিতে নির্মিত এ ছবিতে প্রেম ও আবেগের ভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। তাতে পূজাও অভিনয় করেছেন চ্যালেঞ্জিং চরিত্রে।

তবে ছবিটি মুক্তির এখনো কোনো দিন ধার্য হয়নি। জানা গেছে, নতুন বছরেই মুক্তি পেতে পারে এটি। যার ফলে অপেক্ষা বাড়লো পূজা চেরির। কারণ ছবিটি নিয়ে তিনি বেশ আশাবাদী। পূজা চেরি বলেন, ‘নাকফুলের কাব্য’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা। খুব সুন্দর গল্পের একটি ছবি। ছবিটি মুক্তির অপেক্ষায় আসলে দিন গুনছি। মুক্তি পেলে দর্শকদের সাড়াটা দেখার অপেক্ষায় আছি মূলত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়