জেড নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ব্যাংকক অফিসে একটি পার্সেলের ভেতর থেকে হঠাৎ একটি কাঠবিড়ালি বেরিয়ে পড়লে কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পার্সেল থেকে বেরিয়ে প্রাণীটি কিছু সময় অফিসের বিভিন্ন স্থানে ছোটাছুটি করে। এ সময় এক পরিচ্ছন্নতাকর্মীর আঙুলে সামান্য আঁচড়ও লাগে। পরে সংশ্লিষ্ট দল নিরাপদে কাঠবিড়ালিটিকে ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর অফিসের এক কর্মী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় কাঠবিড়ালিকে নিয়ে নিরাপত্তাবিষয়ক একটি মজার ভিডিও তৈরি করেন, যা সহকর্মীদের মধ্যে বেশ সাড়া ফেলে।





