spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ফার্মের মুরগি যেভাবে রান্না করলে গন্ধ দূর হবে

জেড নিউজ, ঢাকা:

অনেকেই ফার্মের মুরগি রান্নার পরও হালকা একটি গন্ধ থেকে যায়। অনেকের মতে, এই গন্ধের কারণ হতে পারে মুরগির খাবার (ফিড) বা সংরক্ষণের পদ্ধতি। তবে সঠিকভাবে পরিষ্কার, মেরিনেট এবং রান্না করলে ফার্মের মুরগিও হতে পারে দারুণ সুস্বাদু ।

বিশেষজ্ঞদের মতে, ভালো মানের খামারের মুরগি প্রোটিনের একটি স্বাস্থ্যকর উৎস। শুধু নিশ্চিত হতে হবে, মুরগিটি যেন নিরাপদ উপায়ে পালন করা হয় এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক বা ক্ষতিকর ফিড ব্যবহার না করা হয়।

রান্নার আগে যেভাবে প্রস্তুত করবেন

মুরগি কেনার পর ভালোভাবে পরিষ্কার করে ভাগ করে নিন। এরপর পানি ঝরিয়ে তবেই ফ্রিজে সংরক্ষণ করুন। কখনো কাঁচা অবস্থায় পানি-সহ ফ্রিজে রাখবেন না।

দীর্ঘদিন ফ্রিজে রাখা মুরগিতে গন্ধ হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই ৭-১০ দিনের মধ্যে ব্যবহার করার চেষ্টা করুন।

রান্নার আগে মুরগি ধুয়ে ছাঁকনিতে রেখে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। মাংসের অতিরিক্ত চর্বি, বিশেষ করে পেছনের অংশের চর্বি যতটা সম্ভব ফেলে দিন। লেবু, আদা-রসুন ও মসলা বদলে দিতে পারে স্বাদ

মেরিনেট করার কৌশল

মুরগির সঙ্গে লবণ, গোলমরিচ গুঁড়া, সামান্য আদা-রসুন বাটা, গরম মসলার গুঁড়া এবং তাজা লেবুর রস মিশিয়ে অন্তত ১৫-৩০ মিনিট মেরিনেট করুন। মেরিনেশনে লেবু বা ভিনেগার থাকলে ফার্মের মুরগি ৩০-৪০ মিনিটের বেশি রাখলে মাংসের প্রোটিন ভেঙে গলে নরম হয়ে যায়।

ইচ্ছা করলে রান্নার আগে মেরিনেট করা মাংস খুব গরম আঁচে অল্প তেলে ২-৩ মিনিট হালকা ভেজে নিতে পারেন। এতে মুরগির বাইরের অংশ সিল হয়ে যায় এবং গন্ধও অনেকটা কমে। তবে এই ধাপটি বাধ্যতামূলক নয়।

রান্নার সময় যে ভুল করবেন না

অনেকেই রান্না করার আগে মুরগির মাংস অনেকক্ষণ ধরে ধুয়ে থাকেন। কাঁচা মুরগি ধোয়ার ফলে এর ক্ষতিকর ব্যাকটেরিয়া রান্নাঘরের চারদিকে ছড়িয়ে পড়তে পারে। ধোয়ার প্রয়োজন হলে আলতো করে পানি দিয়ে ধুয়ে টিস্যু বা পেপার টাওয়েল দিয়ে মুছে নিন।

মুরগি ভুনার সময় ঠান্ডা পানি ব্যবহার না করে সবসময় ফুটন্ত গরম পানি ব্যবহার করুন। এতে মাংসের টেক্সচার ভালো থাকে এবং রান্নাও দ্রুত হয়।

ফার্মের মুরগির বিশেষ ‘আঁশটে’ গন্ধ দূর করতে রান্নার সময় আদা-রসুনের পেস্ট ঠিকমতো ব্যবহার করুন এবং রান্নার শেষের দিকে সামান্য কাঁচা মরিচ ও লেবুর রস দিলে চমৎকার ফ্লেভার আসে।

ঘি নাকি মাখন কোনটি শরীরের জন্য বেশি উপকারীরান্না শেষ করেই প্যান থেকে মাংস তুলে ফেলবেন না। মাংস চুলা থেকে নামানোর পর অন্তত ৫-১০ মিনিট ‘রেস্ট’ করতে দিন। এতে মাংসের ভেতরের জুস সমানভাবে ছড়িয়ে পড়ে এবং মাংস নরম হয়।

মাংস রান্নার সময় পেঁয়াজ, আদা ও রসুনের পরিমাণ একটু বেশি রাখুন। মসলাগুলো খুব ভালোভাবে তেল ওপরে আসা পর্যন্ত কষিয়ে নিন। মসলা যত ভালো কষানো হবে, গন্ধ তত কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়