জেড নিউজ ডেস্ক :
কোস্টা রিকার গভীর সমুদ্রে বিজ্ঞানীরা ‘ঘোস্ট শার্ক’-এর একটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন।
গবেষকদের মতে, এ বিরল সামুদ্রিক প্রাণী সমুদ্রের গভীর অন্ধকার অঞ্চলে বসবাস করে এবং এর স্বচ্ছ-ফ্যাকাশে রঙ ও অদ্ভুত আকৃতির কারণে একে ‘ঘোস্ট শার্ক’ নামে ডাকা হয়।
নতুন প্রজাতির এ প্রাণীটির আবিষ্কার গভীর সমুদ্রের জীববৈচিত্র্য সম্পর্কে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
তাদের মতে, সমুদ্রের গভীরে এখনো অসংখ্য অজানা প্রাণী রয়েছে, যেগুলো নিয়ে ভবিষ্যতে আরও গবেষণার সুযোগ রয়েছে।





