০৪/০৭/২০২৬, ১৩:০৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    লঘুচাপে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, বৃষ্টি হবে যেসব অঞ্চলে

    জেড নিউজ, ঢাকা:

    বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আজ শনিবার সন্ধ্যার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে লঘুচাপের কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখা হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়া অধিদপ্তরে সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে পারে।

    এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে।

    তবে লঘুচাপটি আরও শক্তিশালী হলেও এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা তেমন নেই বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

    আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, লঘুচাপটি সাগরে খুব বেশি সময় অবস্থান করবে না বলে ধারণা করা হচ্ছে। যদি সাগরে অবস্থান করত তাহলে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সুযোগ পেত। তবে লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। এটি পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে বয়ে যেতে পারে। এ কারণে আজ সন্ধ্যার পর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকায়ও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

    এদিকে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আজ সকালে পূর্বাভাস দিয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলো ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

    তবে ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পরে। তাপমাত্রাও সামান্য কমতে পারে।

    আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চলে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

    এদিকে রাজধানী ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

    আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় ভোর ৫টা ১৬ মিনিটে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়