২৯/০৬/২০২৬, ১৪:০৮ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মেহেরপুর আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

    মেহেরপুর প্রতিনিধি:
    “শিশু শ্রমকে না বলি, শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করি” প্রতিপাদ্যে মেহেরপুর পালিত হল আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস। আজ ২৯ জুন রোজ সোমবার সকালে জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন কুষ্টিয়া আয়োজিত আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়।
    জেলা প্রশাসক শিল্পী রানী রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক। এছাড়াও বক্তব্য রাখেন কল কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন এর পরিদর্শক আবুল হোসেন কুষ্টিয়া, মেহেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, এনজিও কর্মী ও সমাজ সেবক প্রবঞ্জন বিশ্বাস।

    প্রধান অতিথির বক্তব্যে বলেন একটি শিশুর হাতে বই, খাতা, কলম ও স্বপ্ন থাকার কথা। কিন্তু দুঃখজনকভাবে অনেক শিশুর হাতে আজও তুলে দেওয়া হয় শ্রমের ভার। এটি শুধু একটি শিশুর শৈশবই কেড়ে নেয় না, বরং একটি জাতির ভবিষ্যৎকেও অন্ধকারের দিকে ঠেলে দেয়। একটি শিশু যখন বিদ্যালয়ের পরিবর্তে কর্মক্ষেত্রে যেতে বাধ্য হয়, তখন সে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। আমাদের প্রত্যেকের দায়িত্ব শিশুদের নিরাপদ, সুন্দর ও শিক্ষামুখী পরিবেশ নিশ্চিত করা। সরকার, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং অভিভাবকদের সম্মিলিত উদ্যোগেই শিশুশ্রমমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়