spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ

জেড নিউজ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে আবারও ৭ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।

বুধবার (২৪ জুন) রাত ৩টার দিকে ভারতের নদীয়া জেলার বজ্রনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সহড়াতলা সীমান্তের ১৪২ নম্বর আন্তর্জাতিক পিলারের ৫ ও ৬ এস সাব-পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে ৭ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় সীমান্তে অবস্থান নিলে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ৬ পুরুষ ও একজন নারী ছিলেন বলে জানা গেছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তারা সীমান্তের কাঁটাতারের নিকটবর্তী এলাকায় অবস্থান করছিলেন।

সহড়াতলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিব জানান, বিজিবি ও গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়