২৭/০৬/২০২৬, ১৪:৫৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ঢাকায় আতিফের কনসার্ট ২৪শে জুলাই

    জেড নিউজ ডেস্ক :

    আবারো ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গত বছরের ১৩ই ডিসেম্বর ‍নির্বাচনের কারণে স্থগিত হওয়া কনসার্টটি আগামী ২৪শে জুলাই অনুষ্ঠিত হবে। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক জানিয়েছে, ২০২৫ সালের কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করলে যাচাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তা পৌঁছে দেয়া হবে। এ ছাড়াও নতুন দর্শকদের জন্য সীমিতসংখ্যক টিকিট বিক্রি করা হবে।

    গত বছরের ১৩ই ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রি, মঞ্চ নির্মাণসহ প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তখন আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল নয় পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও তার ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন, তিনি আবারো বাংলাদেশে ফিরবেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই আগামী ২৪শে জুলাই কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়