০১/০৭/২০২৬, ১৩:০১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল

    জেড নিউজ স্পোর্টস:

    জাপানের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে ২-১ গোলে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। এরপর তারা অপেক্ষায় ছিল নকআউট পর্বে প্রতিপক্ষ কে হয় তা দেখতে। নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচের ফলাফলের পর নিশ্চিত হওয়া গেল, শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে থাকবে নরওয়ে।

    আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় দিবাগত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ব্রাজিল-নরওয়ের শেষ ষোলোর ম্যাচ। এই লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টার ফাইনালে।

    পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষে কথা বলছে না। নরওয়ের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হলেও একবারও জিততে পারেনি তারা। এই চার ম্যাচের মধ্যে দুটি জিতেছে নরওয়ে, আর বাকি দুটি ড্র হয়েছে।

    দুই দলের সবচেয়ে আলোচিত সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে। সেই ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারায় নরওয়ে। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন বেবেতো। নরওয়ের পক্ষে জালের দেখা পান তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল।

    বিশ্বকাপের সেই জয়ের পাশাপাশি একটি প্রীতি ম্যাচেও ব্রাজিলকে পরাজিত করেছে নরওয়ে। ১৯৯৭ সালের ৩০ মে অনুষ্ঠিত সেই ম্যাচে নরওয়ে ৪-২ গোলের জয় পায়। অন্যদিকে ১৯৮৮ ও ২০০৬ সালে দুই দলের দুটি প্রীতি ম্যাচই ১-১ গোলে ড্র হয়েছিল।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়