২৯/০৬/২০২৬, ১৫:৪৯ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা

    জেড নিউজ, ঢাকা:

    দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণি থেকে জাতীয় পাঠ্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের সেকশন ২ থেকে প্রকাশিত এক অফিস আদেশে মাঠের প্রাপ্যতা নিশ্চিতসহ নানা দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

    নির্দেশনায় উল্লেখ করা হয় যেসব বিদ্যালয়ে মাঠ রয়েছে সেগুলো সংস্কারের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ সংগ্রহের উদ্যোগ নিতে হবে। এছাড়া দেশে প্রায় ১১ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ না থাকায় সেসব বিদ্যালয়ের বাস্তব চিত্র পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে নতুন বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে পর্যাপ্ত খেলার মাঠের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

    যেসব প্রতিষ্ঠানের নিজস্ব মাঠ নেই তারা পার্শ্ববর্তী কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি মালিকানাধীন মাঠ ব্যবহারের জন্য সমঝোতা চুক্তি করতে পারবে। এছাড়া স্থানীয় মন্দির মসজিদ বা অন্য সরকারি সংস্থার খালি জায়গা ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

    যেখানে কোনোভাবেই মাঠের ব্যবস্থা করা সম্ভব নয় সেখানে ইনডোর গেমস হিসেবে দাবা ও ক্যারামের সরঞ্জাম সরবরাহ করার কথা বলা হয়েছে। পাশাপাশি নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং ছুটির দিনে শিশুদের জন্য মাঠ উন্মুক্ত রাখার নির্দেশনাও প্রদান করা হয়েছে।

    জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের এসব নির্দেশনা বাস্তবায়ন করে পূর্ণাঙ্গ অগ্রগতি প্রতিবেদন দ্রুত পাঠানোর অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশের পাশাপাশি দলগত কাজের দক্ষতা বৃদ্ধি পাবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়