জেড নিউজ, ঢাকা:
টানা ৬ মাস পর এই প্রথম জুন মাসে রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।
২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে জুন মাসে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার। যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন।
আজ (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।
তবে অর্থবছরের সামগ্রিক চিত্র ইতিবাচক হলেও, চলতি বছরের জুন মাসে রেমিট্যান্স প্রবাহে কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। জুন মাসে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার। গত ৮ মাসের মধ্যে এটিই সর্বনিম্ন রেমিট্যান্স।
তাছাড়া টানা ৬ মাস পর এই প্রথম জুন মাসে রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।




