spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

জেড নিউজ ডেস্ক:

ইরানের তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র‌্যালি শুরু হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে শুরু হওয়া এই র‌্যালিতে যোগ দিয়েছেন লাখ লাখ শোকাহত মানুষ। আয়োজকদের দাবি, এটি দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম। খবর প্রেস টিভির

স্থানীয় সময় সোমবার সকাল ৬টায় (গ্রিনিচ মান সময় ২টা ৩০ মিনিট) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র‌্যালি শুরু হয়। এর আগে দুই দিন সেখানে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল।

আয়োজকদের ধারণা, ১০ কিলোমিটার দীর্ঘ এই শোক র‌্যালি শেষ হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগবে। এটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসেইন স্কয়ার, এনকেলাব স্ট্রিট, এনকেলাব স্কয়ার, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার এবং মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগারি মহাসড়ক হয়ে অগ্রসর হবে।

এর আগে রোববার (৫ ‍জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে আয়াতুল্লাহ জাফর সোবহানি ইমামতি করেন।

এ সময় আয়াতুল্লাহ খামেনির সঙ্গে তার জামাতা ড. মেসবাহ-উল-হুদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সি নাতনি জাহরা মোহাম্মদি-গোলপায়েগানি এবং সাইয়্যেদেহ বুশরা হোসেইনি-খামেনির জন্যও জানাজার নামাজ আদায় করা হয়।

প্রেস টিভি আরও বলছে, শুক্রবার থেকে বাংলাদেশ, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রতিনিধিদল তেহরানে এসে শ্রদ্ধা জানিয়েছেন।

শোক অনুষ্ঠানের পরবর্তী পর্ব মঙ্গলবার (৭ জুলাই) কোম শহরে অনুষ্ঠিত হবে। এরপর বুধবার (৮ জুলাই) ইরাকের নাজাফে ইমাম আলী (আ.)-এর মাজার এবং কারবালায় ইমাম হোসেইন (আ.) ও হজরত আব্বাস (আ.)-এর মাজারে শোভাযাত্রার আয়োজন করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, সবশেষে বৃহস্পতিবার (৯ জুলাই) আয়াতুল্লাহ খামেনির ইচ্ছা অনুসারে মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়