জেড নিউজ, ঢাকা:
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি হিসাবে আজ শনিবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ শামীম আরা চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের মহাপরিচালক ওবায়দুল হক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খন্দকার মোঃ সাদিকুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের কন্ট্রোলার অধ্যাপক ফারুক আহমেদ প্রমুখ। সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন সব কেন্দ্র সচিব উপস্থিত রয়েছেন।



