spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম বাড়লো নাকি কমলো

জেড নিউজ, ঢাকা:

টানা দ্বিতীয় দফায় সোনার দাম বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি দুই লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল যা ছিল দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে। বেধে দেওয়া দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়