০২/০৫/২০২৬, ১৬:০২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ন্যূনতম যোগ্য শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বাংলাদেশ

    জেড নিউজ, ঢাকা:

    দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম পেশাগত দক্ষতাসম্পন্ন শিক্ষকের দিক থেকে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে বলে ইউনেস্কোর সাম্প্রতিক শিক্ষা পরিসংখ্যানে উঠে এসেছে।

    প্রতিবেদনে দেখা যায়, দেশের মাধ্যমিক পর্যায়ে গড়ে প্রায় ৫৫ শতাংশ শিক্ষক নির্ধারিত ন্যূনতম মানদণ্ড পূরণ করেন। এই মানদণ্ড নির্ধারণ করা হয়েছে মূলত দুটি ভিত্তিতে—সংশ্লিষ্ট স্তরে পাঠদানের উপযোগী প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে কি না।

    বাংলাদেশে নিম্ন মাধ্যমিক পর্যায়ে এই হার ৫৪ দশমিক ৭ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে ৫৫ দশমিক ২ শতাংশ। তুলনামূলকভাবে মালদ্বীপে দক্ষ শিক্ষকের হার ৯৮ দশমিক ৫ শতাংশ, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। এ তালিকায় এরপর রয়েছে ভুটান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান, যারা সবাই বাংলাদেশের চেয়ে এগিয়ে।

    অন্যদিকে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের তথ্য বলছে, ইংরেজি পড়ানো শিক্ষকদের মধ্যে মাত্র ১৬ দশমিক ৯৯ শতাংশের ইংরেজিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। গণিতে এ হার আরও কম, ১৪ দশমিক ৬৬ শতাংশ, যা বিষয়ভিত্তিক দক্ষতার ঘাটতি স্পষ্ট করে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়