spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সৌদি পৌঁছেছেন ৩৮২০৭ হজযাত্রী, সাতজনের মৃত্যু

জেড নিউজ, ঢাকা:

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ২০৭ বাংলাদেশি হজযাত্রী। এদের মধ্যে ৭ জন মারা গেছেন। আজ বুধবার (২৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালিত ফ্লাইটসংখ্যা ৪২টি, সৌদি এয়ারলাইনসের ৩৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি রয়েছে।

এ পর্যন্ত মারা যাওয়া হজযাত্রীর সাতজনই পুরুষ। এদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুজন মদিনায় মারা গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়