২৯/০৪/২০২৬, ১৫:০৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নারী আসনে প্রার্থিতা প্রত্যাহারে শেষদিন আজ

    জেড নিউজ ঢাকা:

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বৈধ ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

    আজ বুধবার (২৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এমন তথ্য জানান। তিনি বলেন, তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ মে। তবে জোটগুলোর একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।

    মো. মঈন উদ্দীন খান বলেন, ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন (এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বাদে, তিনি ১৯ মিনিট পর মনোনয়ন জমা দিয়েছিলেন)। এদের মধ্যে বিএনপি জোটে ৩৬ জন বৈধ প্রার্থী, জামায়াত জোটে ১২ জন বৈধ প্রার্থী এবং স্বতন্ত্রদের জোটে ১ জন বৈধ প্রার্থী; মোট ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা করা হয়েছে।

    বিএনপির ৩৬ বৈধ প্রার্থীরা হলেন-সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

    জামায়াত জোটের ১২ বৈধ প্রার্থী হলেন-নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি. মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি. মাহবুবা হাকিম।

    এছাড়া স্বতন্ত্র জোটের বৈধ প্রার্থী হচ্ছেন সুলতানা জেসমিন।

    অন্যদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের জন্য আদালত নির্দেশ দিলেও রায় এখনো হাতে না পাওয়ায় কার্যক্রম শুরু করেনি ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমরা রায় বাস্তবায়ন করব। আপিলে যাব না।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়