spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কমলো স্বর্ণের দাম, ভরি কত?

জেড নিউজ, ঢাকা:

দেশের বাজারে আবারও কমানো হয়েছে তেজাবী স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন দর নির্ধারণ করেছে। মঙ্গলবার সকাল ৯টার পর পর বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২০,৯৮০ টাকা। সেই হিসেবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ২,৪৪,৭১১ টাকা। একইভাবে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২,৩৩,৫৮২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২,০০,২১১ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি দাম এখন থেকে ১,৬৩,০৬৩ টাকা। স্বর্ণের পাশাপাশি রুপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম পড়বে ৫,৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫,১৯০ টাকা এবং ১৮ ক্যারেট ৪,৪৯১ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়