০৯/০৫/২০২৬, ১৪:৩৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

    ২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। তারা হলেন- জন ক্লার্ক, মিশেল এইচ. দেবোরে এবং জন এম. মার্টিনিস।

    কোয়ান্টাম মেকানিক্সে যুগান্তকারী গবেষণা ও উদ্ভাবনী কাজের জন্য তাদেরকে এ বছরের সর্বোচ্চ বৈজ্ঞানিক সম্মাননা দেয়া হয়েছে ।

    নোবেল কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ১৯৮০-এর দশকে এই তিন বিজ্ঞানীর গবেষণা কোয়ান্টাম স্তরে পদার্থের আচরণ বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের উদ্ভাবন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং মেশিন লার্নিংয়ে নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের ইচ্ছানুযায়ী ১৯০১ সাল থেকে এই পুরস্কার প্রদান শুরু হয়।নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা।

    বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই অর্থ সমান ভাগে ভাগ করে দেয়া হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়