১৯/০৪/২০২৬, ৬:০৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    টেকনাফে মানব পাচারকারী চক্রের আস্তানা থেকে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার

    জেড নিউজ, ঢাকা:

    কক্সবাজারের টেকনাফে বাহারছড়ার গহিন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দী রাখা আট নারী ও শিশুকে উদ্ধার করেছেন কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা।

    উদ্ধারকৃতরা হলো— শাসু আরা (২৬), জেসমিন (১৭), মোকারমা (২০), ওম্মে রুমা (১৮), হারসা বিবি (১৫) নূর কায়দা (১৪), আনোয়ারা বেগম (৪৫), মো. নুর কামাল (১০)। তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বুধবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা বাহারছড়া জুম্মাপাড়া পাহাড়সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালান। এ সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে আটক নারী ও শিশুদের উদ্ধার করা হয়।

    তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের আটকের জন্য নৌবাহিনী ও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়