৩০/০৪/২০২৬, ২১:৫১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমান-মির্জা ফখরুলের শোক

    তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম’ গানের মাধ্যমে অসংখ্য শ্রোতার হৃদয় জয় করা বিখ্যাত লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই। গুণী এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বার্তায় তারা এ শোক জানান।

    তারা বলেন, ‘ফরিদা পারভীন ছিলেন লালন সংগীতের জীবন্ত কণ্ঠ।

    তার অসাধারণ কণ্ঠে লালন গীতি শুধুমাত্র সংগীতের মাধুর্যই নয়, বরং মানবতা, সাম্য, ভালোবাসা ও সত্যের বাণী হয়ে মানুষের অন্তরে গভীরভাবে অনুরণিত হয়েছে।

    বিএনপি নেতারা আরো বলেন, ‘তার মৃত্যুতে জাতি এক মহান গুণী শিল্পীকে হারালো। বাংলা সংগীতে এই শূন্যতা পূরণ হওয়ার নয়। ’

    শোকবার্তায় ফরিদা পারভীনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

    জনপ্রিয়