০২/০৫/২০২৬, ১৪:৫৭ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ৫ জেলায় বন্যার শঙ্কা

    জেড নিউজ, ঢাকা:

    সাগরে লঘুচাপের প্রভাবে রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে।

    বুধবার (২৯ এপ্রিল) উজানের ঢল আর রাতে টানা বৃষ্টিতে নেত্রকোণা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, ডুবে গেছে ফসলি জমি। এতে চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা।

    বর্তমানে নেত্রকোণার কংস নদের পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    এদিকে সিলেট, মৌলভীবাজারসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

    উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়