জেড নিউজ ডেস্ক :
থাইল্যান্ডে প্রত্নতাত্ত্বিক খননে প্রায় দুই হাজার বছর আগের দুটি স্বর্ণের আংটি মানবকঙ্কালের সঙ্গে উদ্ধার হয়েছে। দেশটির ফেচাবুরি প্রদেশের ডন ইয়াই থং প্রত্নস্থলে খননকাজের সময় এ নিদর্শন পাওয়া যায়। প্রত্নতত্ত্ববিদরা জানান, একটি আংটিতে প্রাচীন ভারতীয় ব্রাহ্মী লিপিতে ‘পোসারখিতাসা’ লেখা রয়েছে, যার অর্থ ‘পুষ্য নক্ষত্রের সুরক্ষায়’। অন্যটি সাধারণ স্বর্ণের আংটি। গবেষকদের ধারণা, আংটির মালিক প্রাচীন ভারতের বৈশ্য (ব্যবসায়ী) সম্প্রদায়ের একজন সদস্য ছিলেন। এ আবিষ্কার প্রাচীন ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র : গুগলি নিউজ।





