০২/০৫/২০২৬, ১৭:১৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ১৬ বছর পর মামলা থেকে মুক্তি পেলেন ভারতী সিং

    জেড নিউজ ডেস্ক :

    কমেডি শোতে রসিকতা করতে গিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দায়ের হওয়া একটি মামলা থেকে ১৬ বছর পর মুক্তি পেলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও অভিনেতা শেখর সুমন। সম্প্রতি মুম্বাই হাইকোর্ট এই মামলা খারিজ করে দিয়েছে।

    মামলাটি ছিল ২০১০ সালের। সে সময় ‘কমেডি সার্কাস কা জাদু’ নামক একটি অনুষ্ঠানে ভারতী ও শেখর একটি জোকস বলেছিলেন।

    সেই পর্বে ‘ইয়ে আল্লাহ! রসগুল্লা! দহি ভাল্লা!’—এই বাক্যটি ব্যবহার করা হয়েছিল। অভিযোগ উঠেছিল যে এই সংলাপের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। সেই ভিত্তিতেই ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় মামলা দায়ের হয়েছিল।

    দীর্ঘ ১৬ বছর পর এই মামলার শুনানিতে বিচারপতি অমিত বোরকার গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেন।

    আদালত জানায়, অনুষ্ঠানের কোনো অংশকে মূল প্রসঙ্গ থেকে আলাদা করে দেখে কাউকে অপমানিত বোধ করলেই শিল্পীদের বিরুদ্ধে মামলা করা ঠিক নয়।

    শুধু খাবারের নাম উল্লেখ করা কখনো ধর্মের অপমান হতে পারে না। ধর্ম অবমাননার জন্য সুনির্দিষ্ট বিদ্বেষ বা আক্রমণের প্রমাণ থাকতে হয়, যা এখানে নেই। এই অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ বিনোদনমূলক।

    হাসির পরিবেশ তৈরি করাই ছিল এর একমাত্র লক্ষ্য, কাউকে আঘাত করা নয়।

    আদালত স্পষ্ট করে দেয় যে ভারতী বা শেখর সুমন—কারো উদ্দেশ্যই ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ছিল না। শব্দগুলো শুধু হাসির প্রেক্ষাপটে ব্যবহার করা হয়েছিল। এর ফলে আদালত মামলাটি বাতিল ঘোষণা করে তাদের অভিযোগমুক্ত করে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়