spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

হিরো আলমকে মেরে রিয়া মনিকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি

ডেস্ক নিউজ জেড:
আমাকে মেরে ফেলে রিয়া মনিকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি- এমনই অভিযোগ করছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সম্প্রতি রাজধানীর আফতাব নগর এলাকায় হিরো আলমকে মারধর করে একদল দুর্বৃত্ত। এতে আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর মারাত্মক আহত হন। হাসপাতালে ভর্তি হতে হয়।

কিছুটা সুস্থ হয়ে শনিবার আফতাব নগরের ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। এরপর ফিরে মামলা করেন তিনি। এই মামলায় ম্যাক্স অভি ওরফে রিয়াজ অভিকে ৪ নম্বর আসামি করেন। এই মামলায় এক নম্বর আসামি করেছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর মিথিলাকে।

হিরো আলমের দাবি মিথিলা ও ম্যাক্স অভি মিললে হিরো আলমকে মেরে ফেলার চেষ্টা চালিয়েছেন।আলম বলেন, ‘মিথিলা ও তাঁর স্বামী আমাকে মারতে চায়। অন্যদিকে, ম্যাক্স অভিও আমাকেও মারতে চায়। আমাকে মেরে ফেলতে পারলে সে রিয়া মনিকে বিয়ে করতে পারবে।

সে যে রিয়া মনিকে বিয়ে করতে চায় এই কথা অনেক ভিডিওতে বলেছে। তাই আমি মামলা করেছি।’এই মামলায় আসামিরা হলেন, মিথিলা, মিথিলার স্বামী চমন, মিথিলার ভাই ও ম্যাক্স অভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়