০১/০৬/২০২৬, ১৩:০৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট চেয়ে দুদকের চিঠি

    1. সাবেক প্রধানমন্ত্রী পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার প্লট জালিয়াতির সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা এই চিঠি পাঠান।

    চিঠিতে দুর্নীতির মামলায় করা আসামি শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে এই রেড অ্যালার্ট জারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পুলিশ হেড কোয়ার্টারকে অবগত করা হয়।
    চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন।

    জনপ্রিয়