১৬/০৪/২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    সালমান শাহ্ স্মরণে গাইবেন আগুন

    ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে বিস্মিত করে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই সিনেমার বাঁক বদল করা নন্দিত চিত্রনায়ক সালমান শাহ্। মৃত্যুর এত বছর পরও দর্শক হৃদয়ে আজও বেঁচে আছেন ঢালিউডের হার্টথ্রব এই ফ্যাশন আইকন। 

    এছাড়াও প্রচার হবে সালমান শাহ্ অভিনীত দুটি সিনেমা। সকাল ১০টায় রয়েছে সালমান শাহ্, মৌসুমী, আনোয়ারা, রাজীব অভিনীত ‘অন্তরে অন্তরে’। দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে সালমান শাহ্, শাহনাজ, শাবনূর,শাবানা, আলমগীর অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’।

    দুপুর ১টায় রয়েছে আসিন জাহানের উপস্থাপনায় ‘শুধু সিনেমা গান’।

    অনুষ্ঠানটি সাজানো হয়েছে সালমান শাহ্ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান দিয়ে। এর মধ্যে রয়েছে সালমান শাহ্ ও মৌসুমী অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’, সালমান শাহ্-শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের নায়ক’, ‘বিক্ষোভ’ এবং ‘মহামিলন’ চলচ্চিত্র। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।

    জনপ্রিয়