১৭/০৪/২০২৬, ৯:৫১ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    শেখ সাদীকে ‘ছো্ট ভাই’ বললেন পরীমনি

    ডেঙ্ক জেড নিউজ:
    ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন যেন থামছেই না। একের পর এক সম্পর্কের খবর, আলোচনা ও সমালোচনার মধ্যেই বরাবর নিজের মতো করে পথ চলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি টেলিভিশনের অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে কথা বলেছেন তিনি।

    বছরের শুরুতেই তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমনির ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়। এমনকি একপর্যায়ে আদালতেও একসঙ্গে দেখা যায় এই দুজনকে। শেখ সাদী তখন পরীমনির জামিনদার হিসেবে উপস্থিত ছিলেন। এরপর থেকেই জোরালো হয় দুজনের প্রেমের গুঞ্জন। তবে সেই সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয়নি। এপ্রিলেই সংবাদমাধ্যমে প্রকাশ পায়, তাদের সম্পর্কের ভাঙ্গনের খবর।

    তবে এতদিন এই গুঞ্জন নিয়ে সরাসরি কিছু বলেননি কেউই। এবার সেই নীরবতা ভাঙলেন পরীমনি। অনুষ্ঠানে উপস্থাপক যখন পরীমনিকে জিজ্ঞেস করেন, ‘শেখ সাদী কি আপনার প্রেমিক?’ পরীমনি হেসে জবাব দেন, ‘ও আমার ছোট ভাইয়ের মতো।

    এর আগেও এক সাক্ষাৎকারে পরীমনি বলেছিলেন, ‘বিপদের সময় যে পাশে থাকে, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।

    অন্যদিকে, শেখ সাদী বলেছিলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কাজ করছি। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তার মঙ্গল কামনা করি সব সময়।

    তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাঁদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় দেড় বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়