২৫/০৪/২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    শিক্ষক-ডাক্তার-ইঞ্জিনিয়ারদের জন্য বিশেষ ভাতা সুপারিশ করবে পে কমিশন

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও গবেষকদের জন্য প্রণোদনা হিসেবে নতুন বেতন কাঠামোয় বিশেষ ভাতার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পে কমিশন।

    মঙ্গলবার কমিশনের দ্বিতীয় সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয় বলে জানান কমিশনের একজন সদস্য। তিনি বলেন, সামরিক ও বেসামরিক খাতের অন্যরা এ সুবিধা পাবেন না।

    নাম প্রকাশ না করার শর্তে ওই সদস্য আরও জানান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও গবেষক হতে মেধাবীদের আগ্রহ কমে গেছে। অনেকেই চিকিৎসা ও প্রকৌশল বিদ্যা পড়েও এসব পেশার বদলে প্রশাসনিক ক্যাডারসহ অন্যান্য পেশায় ঝুঁকছেন। এতে এসব খাতে দক্ষতার ঘাটতি তৈরি হচ্ছে এবং উদ্ভাবনেও বাংলাদেশ পিছিয়ে পড়ছে।

    তিনি বলেন, ”পে কমিশনের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ ইনসেনটিভ হিসেবে বিশেষ ভাতা সুপারিশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা গবেষণায় সম্পৃক্ত, তারাও এ সুবিধা পাবেন।”

    জনপ্রিয়