জেড নিউজ ডেস্ক :
দেশের পাশাপাশি উপমহাদেশের অনেক সম্মাননা পেয়েছেন রুনা লায়লা। এবার তাঁর ঝুলিতে যুক্ত হচ্ছে আরো একটি অর্জন। ভারতে ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাবেন তিনি। ৪ মে শুরু হবে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৫তম আসর।
সেখানেই তাঁকে এই সম্মানে ভূষিত করা হবে। এর আগে এই সম্মাননা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী-নৃত্যশিল্পী জোহরা সেহগাল, শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা এবং রুশ অভিনেত্রী সোনিয়া রেবেক্কানা। চতুর্থ ব্যক্তি হিসেবে সম্মাননাটি পাবেন রুনা। উৎসবে যাওয়ার কথা জানিয়ে এক ভিডিও বার্তায় রুনা বলেন, ‘এমন একটি উৎসবের অংশ হতে পেরে আমি আনন্দিত।
উৎসব কর্তৃপক্ষের প্রতি আমার কৃতজ্ঞতা।’



