spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ভারতের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ

জেড নিউজ, ঢাকা:

ভারতের সঙ্গে পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে ভবিষ্যতমুখী ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার। বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন নিয়েও আলোচনা হয়।

বৈঠকে হুমায়ুন কবির বলেন, পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে এবং উভয় দেশের জনগণের কল্যাণে ভারতের সঙ্গে ভবিষ্যৎমুখী ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করতে বাংলাদেশের অঙ্গীকার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়