২৯/০৪/২০২৬, ১৬:৩২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বৃষ্টিতে খাবার তালিকায় রাখুন আচারি খিচুড়ি

    জেড নিউজ, ঢাকা:

    বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ, জানালার কাঁচে জমে থাকা জলকণা-এমন সময় মনটা নিজেই খুঁজে নেয় আরামদায়ক, গরম গরম কিছু খাবার। ঠিক তখনই মনে পড়ে যায় আচারি খিচুড়ির কথা।

    মশলার ঝাঁঝ, আচারি স্বাদের টান আর নরম ভাত-ডালের মিশ্রণে তৈরি এই খাবার যেন বৃষ্টির দিনের জন্যই তৈরি। একদিকে পেট ভরানো, অন্যদিকে মন ভালো করার ক্ষমতা সব মিলিয়ে বৃষ্টিভেজা দুপুরে পাতে আচারি খিচুড়ি মানেই এক অনন্য স্বাদ-অনুভূতি। রইলো রেসিপি-

    উপকরণ

    কাটারিভোগ চাল ২ কাপ

    পাঁচমিশালী ডাল ১ কাপ

    আচার ১/৪ কাপ

    আদা-রসুন বাটা ১ টেবিল চামচ

    ঘি – ১/২ কাপ

    তেল ২ টেবিল চামচ

    এলাচ ৩-৪টি

    দারুচিনি মাঝারি সাইজের ২ টুকরো

    তেজপাতা ২টি

    পেঁয়াজ কুচি ২টি

    কাঁচামরিচ ১০-১২টি (পছন্দমতো)

    লবণ স্বাদমতো

    পানি পরিমাণমতো

    যেভাবে তৈরি করবেন

    মজাদার এই খিচুড়ি রান্নায় নেই কোনো বাড়তি ঝামেলা। প্রথমেই চাল-ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার হাঁড়িতে ঘি ও তেল দিয়ে তাতে পেঁয়াজ আর মসলা ভেজে নিন। এরপর ভাজা মসলায় চাল-ডাল দিয়ে মিনিট পাঁচেক কষিয়ে নিন। তারপর তাতে কিছু কাঁচামরিচ ও পরিমাণমতো পানি দিয়ে রান্না করুন।

    চাল-ডাল সিদ্ধ হয়ে এলে তাতে আচার মিশিয়ে দিন। সবশেষে আরও কিছু কাঁচামরিচ দিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের আচারি খিচুড়ি। এবার প্রিয়জনদের সঙ্গে নিয়ে উপভোগ করুন বৃষ্টি আর আচারি খিচুড়ি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়