০৬/০৫/২০২৬, ৪:২০ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বুলবুলকে ‘অবৈধ’বলে ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা ক্লাবগুলোর

    জেড নিউজ ডেস্ক:
    বিসিবির নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কমিটিকে অবৈধ বলে ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকার ক্লাবগুলোর প্রভাবশালী একটি অংশ।

    বুধবার (৮ অক্টোবর) গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান। ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার-এর ব্যানারে আয়োজিত এই সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ প্রায় ৪০টি ক্লাবের সংগঠকরা উপস্থিত ছিলেন।

    মাসুদুজ্জামান বলেন, ‘গত ৬ তারিখের নির্বাচন কারচুপির সব সীমা ছাড়িয়ে গেছে। নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবৈধ। যেহেতু ক্রিকেটের সৌন্দর্যই হারিয়ে গেছে, তাই প্রিমিয়ার ডিভিশন থেকে শুরু করে সব স্তরের লিগ তারা বর্জন করলেন।

    তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে বলেন, এভাবে চললে তারা কোন ধরনের ক্রিকেট খেলবেন না। আর ক্লাব প্রতিনিধিদের কাউকে হুমকি বা ষড়যন্ত্রের ফাঁদে ফেলার চেষ্টা হলে তারা ঐক্যবদ্ধ থাকবেন।

    এর আগে, নির্বাচনকে সামনে রেখে এই ক্লাবগুলো তিনটি দাবি জানিয়েছিল, যার মধ্যে ছিল নির্বাচন পুনঃতফসিল অথবা অ্যাডহক কমিটি গঠন করে নতুন ভোটগ্রহণ। এই দাবিতে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপিও জমা দিয়েছিল। কিন্তু তাদের দাবি উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এবার ঘরোয়া ক্রিকেট বর্জনের মতো কঠিন পথে হাঁটল ক্লাবগুলো।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়